গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের কসবা গ্রামের অসহায় ৬০টি পরিবার পেলাে ঈদ উপহার। উপহারের মধ্যে ছিলাে মুরগী, সেমাই-চিনি,জিরা,মসলা ,বাদাম,কিসমিস ভীম,শ্যাম্পু,পোলাও চাউল, সয়াবিন তেল,মশুর ডাল,লবণ দুধ প্যাকেট,রাধুনি মসলা ও ময়দা।
বুধবার বিকেল থেকে সন্ধ্যারাত পর্যন্ত কসবা ব্লাড ব্যাংক সোসাইটির সদস্যরা ঈদ উপহার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন কসবা ব্লাড ব্যাংক সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি রাসেল আহমেদসহ সােসাইটির সদস্যবৃন্দরা।