বজ্রপাত হতে মানুষ ও গবাদিপশুর প্রাণহানী রক্ষার্থে মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামের বর্ডার সড়কে তাল বীজ রােপন কার্যক্রমের উদ্বােধন করা হয়েছে। সােমবার সকালে কাজীপুর ইউনিয়ন প্রবাসী স্বদেশী গ্রুপের উদ্যোগে বীজ রােপন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
রােপন কার্যক্রমে অংশগ্রহণ করেন,সমাজ সেবক আব্দুল হাদী মাষ্টার, গ্রুপের এডমিন মোঃ ইউনুস আলী, এএসআই মোঃ ইলিয়াস হোসেন ফরায়জী, মোঃ হায়দার আলী মাস্টার, মাওলানা মুফতি মোঃ আল-আমীন মুহতামীম, কাজীপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রধান শিক্ষক মোঃ বদরুজ্জামান বাচ্চু,সমাজ সেবক মুন্না,রুমন,হাফেজ মোঃ আলামিন,হাফেজ মোঃ ইয়াছিন আলী,সমাজ সেবক মোঃ মাসুদ রানা,মোঃ মাসুম আলী, সম্রাট শাহজাহান কাজীপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীরা।