মেহেরপুর নিউজ, ২৭ মার্চ:
গাংনী উপজেলার কাজীপুর গ্রামের কলেজপাড়ায় অভিযান চালিয়ে একটি দেশীয় পাইপগান উদ্ধার করেছে পুলিশ।
রবিবার গাংনী পীরতলা পুলিশের এএসআই নুর ইসলামের নেতৃত্বে পলিশের একটি দল অভিযান চালিয়ে পাইপগানটি উদ্ধার করে।
এএসআই নুর ইসলাম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গাংনী উপজেলার কাজীপুর গ্রামের কলেজপাড়ায় ওমেদ আলীর ছেলে পালাতক আসামী হানিবুল অরুফে তাইয়ুবের বাড়িতে অভিযান চালায়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়। পরে তা বাড়ি তল্লাসী করে বাড়ির ২য় তলায় একটি রুমের সোফার ফোমের নীচ থেকে পাইপগানটি উদ্ধার করা হয়।