মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ জুলাই:
মেহেরপুর গাংনী উপজেলার ১নং কাথুলী ইউনিয়নের ভোট পুনঃ গননার জন্য মহামান্য হাইকোর্ট নির্দেশ দিয়েছেন। গত ১৩ জুন অনুষ্ঠিত কাথুলী ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ আমিনুল ইসলাম (প্রতিক-চশমা) ইউনিয়নের ৯ টি কেন্দ্রের মধ্যে ৮টি কেন্দ্রের ফলাফলে ১০৩ ভোটে এগিয়ে থাকা অবস্থায় প্রতিদ্বন্দি প্রার্থী কাবুল হোসেনের (প্রতিক-কাপপিরিচ) পক্ষে ৯ নং কেন্দ্র নওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গননা না করে উপজেলা পরিষদ থেকে ফলাফল ঘোষনা করা হয়। যাতে কাবুল হোসেনকে বিজয়ী ঘোষনা করা হয়।
এ ঘটনায় আমিনুল ইসলাম ভোট পুনঃ গননার জন্য গত ১৭ জুলাই মহামান্য হাই কোর্টে রিট পিটিশন দাখিল করেন্ যার নং ৬২৫৭/১১। এতে বিচারপতি এ এইচ এম সামছুদ্দিন চৌধুরী এবং বিচারপতি গোবিন্দ্র চন্দ্র ঠাকুরের সমন্বয়ে একটি বেঞ্চ শুনানী শেষে কাথুলী ইউনিয়নের ভোট পুনঃ গননার জন্য রুল নিশি জারি করেন। বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কাথুলী ইউনিয়নের নির্বাচন সংশিষ্ট সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে। এ দিকে হাই কোর্টের নির্দেশনামা প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য ডাক যোগে সংশিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।