মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী সীমান্ত ফাঁড়ি বিজিবি সদস্যদের অভিযানে মদ ও গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরের দিকে কাথুলীর মাঠ থেকে ১০ বোতল মদ ও ৫শ পিচ গরু মোটাতাজা করন ট্যাবলেট উদ্ধার করা হয়। জানা গেছে কাথুলী বিজিবির হাবিলদার ফজলেয়ার রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল টহল শেষে ফেরার পথে কাথুলীর মাঠ থেকে মদ ও গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করেন।