গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের কামারখালী গ্রামের ভাঙ্গা রাস্তা নিজ উদ্যােগে সংস্কার করলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্য বিষয়ক সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ডাক্তার এ,এস,এম নাজমুল হক সাগর।
বুধবার সকাল ১১টার দিকে স্ব-শরীরে উপস্থিত থেকে তিনি রাস্তা সংস্কার কাজের উদ্বােধন করেন। এসময় উপস্থিত ছিলেন মটমুড়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ইসতিয়াক আহমেদ চঞ্চল, কৃষকলীগ নেতা জিয়াউর রহমান, ছাত্রলীগ নেতা সাহারুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সংস্কার কাজের উদ্বোধনকালে,সাবেক ছাত্রনেতা ডাক্তার এ,এস,এম নাজমুল হক সাগর বলেন,কামারখালী গ্রামের ভিতর দিয়ে যে হেয়ারিং রাস্তাটি রয়েছে। সেটি ইটের কােন অস্তিত্ত ছিলােনা। ফলে বর্ষাকালে হাঁটু কাঁদা জন্মে ওই রাস্তায়। রাস্তাটি দিয়ে শুধু কামারখালী গ্রামের মানুষ চলাচল করতাে,তা কিন্তু না। আশেপাশের কয়েকটি গ্রামের মানুষের চলাচল রয়েছে এ রাস্তাটিতে। আমি বিষয়টি নিজেও লক্ষ্য করেছি। পাশাপাশি ওই এলাকার মানুষের দাবি ছিল,রাস্তাটি সংস্কার করার। তাই জনস্বার্থে রাস্তাটি সংস্কার কাজে উদ্যােগ নিলাম।
ডাক্তার সাগর আরাে বলেন,শুধু রাস্তা সংস্কার করলেই মানুষের জীবন-মান উন্নয়ন হবেনা। সে কারণে,শিক্ষা,তথ্যপ্রযুক্তি,স্বাস্থ্য,কৃষি সবক্ষেত্রে সকলকে ঐক্যমতের ভিত্তিতে কাজ করতে হবে। জননেত্রী, কৃষকবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের উন্নয়নে উন্নত প্রযুক্তির মাধ্যমে কৃষি ক্ষেত্রে অগ্রগতি চলমান করে রেখেছেন। এছাড়াও কৃষকদের কৃষি কাজের প্রতি উদ্বুদ্ধ করতে বিনামূল্য বীজ, সার বিতরণের ব্যবস্থা করেছেন। এই সরকার ক্ষমতায় থাকলে,কৃষকের মুখে হাঁসি ফুটে। বিএনপি সরকার ক্ষমতায় থাকলে,কৃষকদের মধ্যে হা-হাকার লক্ষ্য করা যায়।