মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ ডিসেম্বর:
মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয ও কলেজের সহযোগীতায় মাস ব্যাপী অনুষ্ঠিত ক্রিকেট প্রশিক্ষণ শেষে সনদ পত্র বিতরন করা হয়েছে।
আজ বুধবার দুপরে কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সনদপত্র বিতরন অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মাহবুবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ সুন্নত আলী। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,সহকারী শিক্ষক জয়নুল আবেদীন, আমজাদ হোসেন, সাইদুজ্জামান, আবু মোতোলেব, মিরাজ শরিফ, হাসানুজ্জামান, আশকার আলী, আজিজুল হক, মাজহারুল হক, আবু তাহের সিদ্দিক, লাভলু প্রমুখ। মাসব্যাপী অনুষ্ঠিত ক্রিকেট প্রশিক্ষণে উপজেলার ৪টি বিদ্যালয়ের ৩০ জন ক্রিকেটার এ প্রশিক্ষণে অংশ নেয়।