মেহেরপুর নিউজ, ২১ সেপ্টেম্বর:
কন্যা শিশুর নিরাপত্তা নিশ্চিত করণে ও সম্মৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষে মেহেরপুরের গাংনী উপজেলার কুমারীডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উইমেন এন্ড গার্লস লিড গ্লোবাল-এর সহযোগিতায় কুমারীডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে এ সভার আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্ট -বাংলাদেশ।
সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক। বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল বাকীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য আজিজুল হক,হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ-এর গাংনী এলাকা সমন্বয়কারী হেলাল উদ্দীন, ইউনিয়ন সমন্বয়কারী আহসান হাবিব,শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন শিরিনা খাতুন, শিক্ষক হাসান কিবরিয়া প্রমুখ।