গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার ষােলটাকা ইউনিয়নের কেশবনগর গ্রামে সরকারের বিভিন্ন উন্নয়নের ডিজিটাল প্রচারণা,লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সােমবার সন্ধ্যার দিকে কেশবনগর গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ষােলটাকা ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক ফরজ আলী। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, মেহেরপুর সরকারী কলেজের সাবেক ভিপি-জিএস ও মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা কৃষকলীগের সভাপতি মাহমুদ হাসিব, সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ, সহ-সভাপতি হারুন অর রশীদ,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব হােসেন,রাইপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য আব্দুল হান্নান,ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর হােসেন । এসময় বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ ও সাবেক ইউপি সদস্য আব্দুল লতিফ,আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম,মহিবুল ইসলাম,ছাত্রলীগ নেতা ইমনসহ স্থানীয় আওয়ামী লীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।