মেহেরপুরের গাংনী গাড়াডোব গ্রামে বাশার নামের এক ব্যক্তির বসত বাড়ি আগুনে পুড়ে গেছে।
শনিবার বেলা ১১ টার দিকে আলমপুর ব্রীজ সংলগ্ন এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে নগদ টাকা,আসবাবপত্র সহ আন্তত লক্ষাধিক টাকা মালামাল পুড়ে গেছে। অগ্নিকান্ডের সুত্রপাত সম্পর্কে ক্ষতিগ্রস্থ মোহাদ্দেস আলীর ছেলে বাশার কিছু জানাতে পারেনী। পরে স্থানীয় লোকজন আগুন নিযন্ত্রনে আনার পূর্বে সব মালামাল পুড়ে যায়। বর্তমানে খোলা আকাশের নীচে মানবেতর জীবন পার করছে অগ্নিকান্ডে ক্ষতি গ্রস্থ পরিবারের সদস্যরা।
