তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন বিশিষ্ট সমাজ সেবক আবু হানিফ। ব্যক্তিগত উদ্যোগে
শুক্রবার সকাল ৯ টার দিকে ৫০০ জনের মাঝে এ কম্বল বিতরণ করেন। আবু হানিফ গাড়াবাড়িয়া গ্রামের মধ্যপাড়ার মরহুম আব্দুল হান্নানের ছেলে।
আবু হানিফ তার সংক্ষিপ্ত বক্তব্যে এলাকার শীতার্তদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের আহবান জানান। বক্তব্য রাখেন কাথুলী ইউনিয়ন তাঁতীলীগ সভাপতি শিপন মিয়া, স্থানীয় সমাজকর্মী শাহিদুর রহমান শাহি।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। কম্বল পেয়ে শীতার্তরা সন্তোষ প্রকাশ করেন ও সমাজ সেবক আবু হানিফের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।