তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়ীয়াতে গলায় ফাঁস দিয়ে কল্পনা খাতুন নামের এক গৃবধধু আত্মহত্যা করেছেন। শুক্রবার সকালের দিকে তার স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে।
কল্পনা সকালে তার স্বামীকে গরুর ঘাস নিয়ে আসার জন্য মাঠে যেতে বলে এবং কল্পনার শাশুড়ি চিকিৎসা নিতে তার শশুরের সাথে মেহেরপুর জেনারেল হাসপাতালে যান। এরপরে সে ঘরে ঢুকে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
কল্পনা দাদী শাশুরির কল্পনা শাশুড়িকে দেখতে তার বাড়িতে যান এবং গেট বন্ধ দেখে অনেক ডাকাডাকির পরও গেট না খুললে একপর্যায়ে গ্রামের কিছু লোক এসে গেট ভেঙে দেখে ভেতরে কল্পনা গলায় উড়না পেচিয়ে ঝুলে আছেন। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে গ্রাম্য চিকিৎসককে ডাকলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
কল্পনার বাবা কাওসার আলী জানান, ৭ মাস আগে গাড়াবাড়িয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে আলিফের সাথে আমার মেয়ের বিয়ে দিয়েছি। আলিফ পেশায় একজন রাজমিস্ত্রির যোগালি। গত দেড় মাস আগে আলিফ আমার মেয়েকে মারধর করেছিলো। আমার মেয়ে কল্পনা আমাকে বিষয়টি জানায় কিন্তু তখন আমরা ভেবেছিলাম যে সংসারে একটু আড্ডু ঝামেলা হয় এই ভেবে তখন জামাইকে কিছু বলা হয়নি তারপরে তো মেয়ে ভালই ছিল হঠাৎ যে কি হলো কিছুই বুঝতে পারলাম না।
মৃত কল্পনার স্বামী আলেফ জানান, আজ সকালেও তার সাথে ভালো মত কথা হয়েছিল। তারপর আমাকে মাঠে গরুর ঘাস কাটতে যেতে বললে আমি মাঠে চলে যায়। আমার মা কে নিয়ে বাবা হাসপাতালে চিকিৎসা করতে নিয়ে যান। বাড়ি ফাঁকা ছিল কেউ ছিলো না। কিভাবে যে কি হলো কিছুই বুঝতে পারছি না।
এ বিষয়ে গাংনী থানার ইনচার্জ ওবায়দুর রহমান জানান, প্রথমত মেয়ের বাবা মা এবং মেয়ের চাচা জানান তাদের মেয়ের মৃত্যুেতে তাদের সন্দেহ হচ্ছে তার মেয়ে গলায় দড়ি দিতে পারেন না। তাকে হত্যা করা হয়েছে। কিন্তু পরবর্তিতে ময়নাতদন্তের কথা বললে অভিযোগ থেকে সরে আসেন। তারপরও যেহেতু আত্মহত্যা আমরা ময়নাতদন্তের লাশ মর্গে পাঠিয়েছি। রিপোর্ট পেলে বিষয়টি পরিস্কার হবে।