মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩১ ডিসেম্বর:
মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল খালেককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে গোপাল নগর স্কুল মাঠে তার লাশের জানাযা সম্পন্ন হয়। এর আগে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালামের নেতৃত্বে পুলিশের একটি চৌকষ দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।
জোনা গেছে, সোমবার মধ্য রাতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মারা যান। মৃত্যুকালে মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের বয়স হয়েছিলো ৮০ বছর।