মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়াল গ্রাম থেকে দশ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে মেহেরপুর গোয়েন্দা পুলিশ।
মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলীর নির্দেশে মঙ্গলবার দুপুরে মেহেরপুর গোয়েন্দা পুলিশের এসআই অজয় কুমার কুন্ডু এর নেতৃত্বে ছোট বাবু নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মেহেরপুর গোয়েন্দা পুলিশ।
উল্লেখ্য ছোট বাবু মেহেরপুরের গাংনী উপজেলার ভবানীপুর গ্রামের মৃত আবু বক্কর দর্জি এর ছেলে। তার বিরুদ্ধে গাংনী থানায় নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে।