সাহাজুল সাজু :
মেহেরপুরের গাংনী উপজেলার ষােলটাকা ইউনিয়নের চেংগাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আইজদ্দীন ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন)। আইজদ্দীন চেংগাড়া গ্রামের পূর্বপাড়ার এজহার মন্ডলের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে আইজদ্দীন নিজ বাড়িতে মারা যান। তিনি কয়েকটি জটিল রােগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতেই অবন্থান করছিলেন।
বীর মুক্তিযোদ্ধা আইজদ্দীনের মৃত্যুতে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ শােক প্রকাশ করেছেন।
বুধবার (৮ নভেম্বর) সকাল ১১টার দিকে বীর মুক্তিযোদ্ধা আইজদ্দীনের জানাজা চেংগাড়া পূর্বপাড়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।