মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ মার্চ:
মেহেরপুরের গাংনী উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মজিরুল ইসলামের চৌগাছার বাড়ির সামনে থেকে একটি তাজা বোমা উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ। উদ্ধার করা বোমাটি বেশ শক্তিশালী বলে জানা গেছে। বোমাটি নিষ্ক্রিয় করার লক্ষে গাংনী থানা চত্বরে বালতি ভর্তি পানিতে ডুবিয়ে রাখা হয়েছে। এ ব্যাপারে গাংনী থানায় একটি সাধারন ডায়েরী হয়েছে বলে জানা গেছে।
বুধবার সকালে পথচারীরা মজিরুলের বাড়ির সামনে কালো টেপ মোড়ানো একটি বস্তু দেখতে পেয়ে গাংনী থানা পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে গাংনী থানা পুলিশের এএসআই আক্তার হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি দল বোমাটি উদ্ধার করে গাংনী থানায় নিয়ে আসে।