মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ জুন:
মেহেরপুরের গাংনী উপজেলার জালশুকা গ্রামে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে । সশস্ত্র ডাকাত দলটি তিন বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ আনুমানিক ৩ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাত দল।
জানা যায়, সোমবার দিবাগত রাত ১ টার সময় ১০/১২ জনের একটি ডাকাতদল প্রথমে গ্রামের আবুসুদ্দীনের বাড়িতে প্রবেশ করে অস্ত্রের মুখে সিঙ্গাপুরের ১ শত রিংগিট, দেশীয় ১৫ হাজার টাকা,৩ জোড়া স্বর্ণের দুল ও ৪ টি মোবাইল সেট লুট করে । পরে প্রতিবেশী বশির আহমেদ এর বাড়িতে প্রবেশ করে ২ টি মোবাইল সেট ও কুদ্দুছ ফকিরের বাড়ি থেকে ১ টি টর্চ লাইট নিয়ে যায় । সংবাদ পেয়ে গাংনী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
গাংনী থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন ।