মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের ঢেপা গ্রামে কুল দেওয়ার প্রলোভন দেখিয়ে ৩ বছর বছরের কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টা অভিযোগ উঠেছে। একই এলাকার জুনায়েদ হোসেনের(১৬) বিরুদ্ধে।
বুধবার দুপুরের দিকে ঢেপা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার সাথে অভিযুক্ত জুনায়েদ হোসেন ঢেপা গ্রামের পশ্চিম পাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে।
শিশুর মা জানান, কুল দেওয়ার নাম করে ঘরের মধ্যে নিয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে জুনায়েদ। একপর্যায়ে শিশুটির মা ডাকাডাকি করলে জুনায়েদ ওই শিশুকে ফেলে দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় ।
গাংনী থানার (ওসি তদন্ত) আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।