মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্ত ফাঁড়ি বিজিবি সদস্যদের অভিযানে গ্যামকছিন পাউডার ও গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করেছে।
রবিবার ভোরের দিকে এ অভিযান চালানো হয়। জানা গেছে তেঁতুলবেড়িয়া সীমান্ত ফাঁড়ির বিজিবি নায়েক সুবেদার মহিউদ্দিনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল টহল শেষে ফেরার পথে পার্শ্ববর্তী মথুরাপুর মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ২০ কেজি গ্যামাক্সিন পাউডার ও ১হাজার পিচ গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করে।