মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলার তেতুলবাড়িয়া সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা ভারতীয় মদ উদ্ধার করেছে। শুক্রবার তেতুলবাড়িয়া বিজিবি সদস্যরা ২০ বোতল মদ উদ্ধার করে।
জানা গেছে বিজিবি হাবিলদার ইদ্রিস আলীর নেতৃত্বে বিজিবির একটি টহল দল টহল শেষে ফেরার পথে পরিত্যক্ত অবস্থায় মদ গুলো উদ্ধার করে। ধারণা করা হচ্ছে বিজিবি সদস্যদের আগমনী টের পেয়ে মাদক ব্যবসায়ীরা মদ গুলো ফেলে রেখে পালিয়ে যায়।