মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলার তেতুলবাড়িয়া সীমান্তে বিজিবির সদস্যরা গরু মোটাতাজাকরণ ঔষধ ও গ্যামাক্সিন পাউডার উদ্ধার করেছে।শনিবার ভোরের দিকে তেঁতুলবেড়িয়া সীমান্ত বিজিবির সদস্যরা টহল শেষে ফেরার পথে ১হাজার পিস গরু মোটাতাজাকরণ ঔষধ, ১০ কেজি গ্যামাক্সিন পাউডার উদ্ধার করেন।
তেঁতুলবেড়িয়া সীমান্ত বিজেপির নায়েক সুবেদার মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে বিজিবি’র টহল দল টহল শেষে ফেরার পথে পরিত্যক্ত অবস্থায় গরু মোটাতাজাকরণ ঔষধ ও গ্যামাক্সিন পাউডার গুলো উদ্ধার করেন।