মেহেরপুর নিউজ,১৪ ফেব্রুয়ারিঃ
মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল গ্রাম থেকে ডাকাতিসহ একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী ইমান আলীকে আটক করে পুলিশ। বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে।
শনিবার সন্দ্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলার তেরাইল গ্রামে অভিযান চালায়। পুলিশ গ্রামের নিজ বাড়ি থেকে ডাকাতি ও চুরিসহ একাধিক মামলার পলাতক আসামী আব্দুর রহমানের ছেলে ইমান আলীকে আটক করে।
গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান,ইমান আলী সন্ত্রাসী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।