মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ নভেম্বর:
হেরোইন বিক্রি করাকে কেন্দ্র করে মেহেরপুরের রাধাগোবিন্দপুর ধলা গ্রামে বড় ভাই ডাঁসা দিয়ে কুপিয়ে জখম করেছে ছোট ভাইকে। আহত ছোট ভাই টয়েনকে মেহেরপুর জনোরেল হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।আজ বুধবার রাত ৯টার দিকে ওই ঘটনা ঘটে।
জানা গেছে,মেহেরপুরের গাংনী্ উপজেলার কাথুলী ইউনিয়নের রাধাগোবিন্দপুর ধলার গ্রামের লিয়াকত আলীর বড় ছেলে পলাশের সাথে ছোট ভাই টয়েনের মধ্যে হেরোইন বিক্রি করা নিয়ে কয়েকদিন থেকে বিরোধ চলে আসছিলো। আজ রাত ৯টার দিকে বাড়ির পাশের একটি দোকানে টয়েন বসে গল্প করার সময় বড় ভাই পলাশ ধারালো ডাঁসা দিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় ডাঁসার কোপে মাথা,দুহাত এবং পা সহ শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে। ডাঁসার আঘাতে টয়েনের দু’হাত ও পায়ের রগ কেটে যায়। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে রেফার্ড করে।