তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়ন “খ” শাখা ৮ নম্বর ওয়ার্ড কৃষক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে। রবিবার বিকেলে চিতলা গ্রামের গোরস্থানে ৫ শত বৃক্ষের চারা রোপণ করা হয়।
ধানখোলা ইউনিয়নের ” খ” শাখার ৮ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি দবির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি মাহবুবুল আলম শান্তি, সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, যুগ্ম সম্পাদক মশিউর রহমান পলাশ, পৌর কৃষক লীগের যুগ্ম সম্পাদক আলাউদ্দিন রিন্টু, চেতলা ফার্ম শ্রমিক ইউনিয়ন সভাপতি আব্দুস সাত্তার, ধানখোলা ৮ নং ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক জয়নাল খা, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলামসহ আনারুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।