মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১০ ফেব্রুয়ারি:
মেহেরপুরের গাংনী উপজেলার ধান খোলা গ্রামে প্রকাশ্যে দিবালোকে একটি ব্যবসা কেন্দ্রে চুরির ঘটনা ঘটেছে। সোমবার দুপুরের দিকে ওই ঘটনা গটে।
জানা গেছে, গাংনী উপজেলা ধানখেলা গ্রামের খোদা বক্সের ছেলে মুদি ব্যবাসায়ী সফি দুপুরে তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে খেতে আসে।এরই ফাকে কে কা কারা দোকনের তালা ভেঙ্গে নগদ প্রায় ১ লাখ টাকা নিয়ে কেটে পড়ে। এদিকে প্রকাশ্যে দিবালোকে বাজার থেকে চুরি সংগঠিত হওয়ায় ওই এলাকায় ব্যবসায় মহলে উদ্বেগ প্রকাশ করেছে।