মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ সেপ্টেম্বর:
মেহেরপুরের গাংনী উপজেলার নওদাপাড়া গ্রামে অভিযান চালিয়ে একটি এলজি শার্টার গানসহ চাঁদ আলীর ছেলে মোজামকে আটক করেছে গাংনী র্যাব -৬ ক্যাম্পের সদস্যরা।
জানা গেছে,গতকাল শুক্রবার দপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব -৬ গাংনী ক্যাম্প কমান্ডার তারেক যুবায়েরের নেতৃত্বে গাংনী উপজেলার নওদা পাড়া গ্রামের চাঁদ আলীর ছেলে মোজামের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বসত ঘরে তল্লাশী চালিয়ে একটি এলজি শার্টারগান উদ্ধার করা হয়।এ ঘটনায় মোজাম আলীকে আটক করে গাংনী ক্যাম্পে নিয়ে আসে র্যাব সদস্যরা।