তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডে (অলিপাড়া ও সুন্দরীপাড়া) মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে নজির হোসেন এর বাড়ির সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নজির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগনেতা ও সাবেক এমপি মকবুল হোসেন এর একান্ত সহকারী শাহিদুজ্জামান সিপু।
মহিলা সমাবেশে প্রধান অতিথি আসন্ন পৌর নির্বাচন উপলক্ষে প্রত্যেকের খোঁজখবর নেন এবং দোয়া প্রার্থনা করেন। স্থানীয় জনগণের যেকোনো ধরনের সমস্যায় তিনি এগিয়ে যান আশ্বাস দেন। সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় সেলিনা খাতুন, বিলকিস খাতুন ও জয়নাল আবেদীন।
এ সময় পৌর ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক টিপু সুলতান, কৃষকলীগ নেতা মিজানুর রহমান মজনু, গাংনী প্রগতি ক্লাবের সাধারণ সম্পাদক তুষার ইমরান, আওয়ামী লীগ নেতা জিয়াউল হকসহ স্থানীয় আবুল কালাম, শরীফ আহমেদ, আবুল হোসেন্য প্রমুখ উপস্থিত ছিলেন।