গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার বাওট গ্রামে খড়ি বােঝায় একটি ট্রাক উল্টে খাদে পড়লেও সামান্যের জন্য বেঁচে গেছেন চালকসহ পথচারীরা।
বুধবার সকাল ৮টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বাওট গ্রামের কাছে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,একটি খড়ি বােঝাই ট্রাক কুষ্টিয়ার দিক থেকে মেহেরপুরের দিকে আসছিল। ট্রাকটি বাওট গ্রামের ভুটি মিয়ার দােকানের কাছে পৌছালে,চালক নিয়ন্ত্রণ হারান। এসময় ট্রাকটি বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। তবে কেউ হতাহত হয়নি।