তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলার বাওট গ্রামে দুই বছরের শিশু লাবিব পুকুরে ডুবে মারা গেছে। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে বাওট গ্রামের রাজধানী পাড়ায় এ ঘটনা ঘটে। শিশু লাবিব বাওট গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু লাবিব অল্প অল্প হাঁটতে পারে। তার মা সংসারের কাজ করছিল। এ সময় শিশু লাবিব হাটতে হাটতে অসাবধানতাবশত হঠাৎ পুকুরে পড়ে মারা যায়। শিশু লাবিবকে দেখতে না পেয়ে তার মা তাকে খোঁজাখুঁজি শুরু করে বাড়ির অদূরে পুকুরে তার মরদেহ দেখতে পায়। গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, পুকুরে পড়ে শিশু নিহতের সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে