গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার ষােলটাকা ইউনিয়নের বানিয়াপুকুর গ্রামে সরকারের বিভিন্ন উন্নয়নের ডিজিটাল প্রচারণা,লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সােমবার দিবাগত রাতে বানিয়াপুকুর গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বানিয়াপুকুর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য আলী হােসেন। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, মেহেরপুর সরকারী কলেজের সাবেক ভিপি-জিএস ও মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা কৃষকলীগের সভাপতি মাহমুদ হাসিব, সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব হােসেন,রাইপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য আব্দুল হান্নান,উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম টুটুল, ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর হােসেন । এসময় বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ষােলটাকা ইউনিয়ন পরিষদের সদস্য তােজাম্মেল হক,ছাত্রলীগ নেতা তােতামুল হক তােতাসহ স্থানীয় আওয়ামী লীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।