মেহেরপুর নিউজ,১৯ এপ্রিল:
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দি হাটপাড়ায় অবিযান চালিয়ে ২টি অস্ত্র ও এক রাউন্ড গুলিসহ আলমাস হোসেন (৫০) নামের একজনকে আটক করেছে র্যাব।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কোম্পানী কমান্ডার মেজর মোঃ মনির আহমেদ ও স্কোয়াড কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মোজাম্মেল হোসেন খান এর নেতৃত্বে এ পরিচালনা কর হলেও রাত ৯টার দিকে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আটক আলমাস হোসেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের মৃত হাজী সৈয়দ আলীর ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলার গাংনী থানাধীন বামুন্দি পূর্বপাড়া বটতলা সাকিনস্থ’ জনৈক মোয়াজ্জেম বিশ্বাসের চায়ের দোকানের পশ্চিম পাশে গোহাট মূখী পাকা রাস্তার উপর থেকে আলমাস হোসেনকে আটক করে। এসময় তার হাতে থাকে প্লাষ্টিকের বাজার করা ব্যাগ হতে ০১টি বিদেশী ৯মিঃমিঃ পিস্তল, ০১টি দেশীয় তৈরি ওয়ানশুটারগান এবং ০১ রাউন্ড ওয়ানশুটারগানের কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত এবং গ্রেফতারকৃত আসামীকে গাংনী থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের সংশোধনী ২০০২ এর ১৯ (ক) ধারায় মামলা দায়ের করা হয়।