মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ জানুয়ারী:
মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী বাজারে একটি ককটেল বিস্ফোরন ঘটিয়েছে দূর্বৃত্তরা। ককটেলের আঘতে কেউ আহত হয়নী। ককটেল বিস্ফোরনের পর বামুন্দী বাজারে আতংক বিরাজ করছে।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে বামুন্দী বাজারের আখ সেন্টারের কাছে ককটেল টি বিস্ফোরন ঘটে।
বামুন্দী পুলিশ ক্রাম্প ইনচার্জ এসআই সামসুল ইসলাম জানান, ককটেল বিস্ফোরনের পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌছায়। ককটেল টি আতংক সৃষ্টি করার জন্য বিস্ফোরন ঘটানো হয়েছে।