মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়িতে লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে একটি পক্ষ। লুটপাটের বিষয়ে সাংবাদিকদের তিনি জানান, ঘটনার দিনগত রাত আনুমানিক আড়াইটার সময় পুলিশ পরিচয় দিলে ভাড়াটিয়া কবিরের মাধ্যমে বাড়ির গেট খুলে দেওয়া হয়।
এ সময় পুলিশ বাড়ি তল্লাশী করে আমার ভাই আঃ মান্নানের ছেলে আজিজুল হককে গ্রেফতার করে। গ্রেফতারের কারণ জানতে চাইলে তার নামে মামলা আছে বলে পুলিশ জানান।
পুলিশ চলে যাওয়ার পরপরই প্রতিপক্ষ সালামের ছেলে রকিব, মৃত মনার ছেলে বাবুল ও মজনুর ছেলে শাকিল বাড়িতে ঢুকে লাঠি সোঠা নিয়ে আমাদের ভয় দেখিয়ে জিম্মি করে আলমারি ও শোকেস এর ড্রয়ার ভেঙ্গে নগদ ৩ লক্ষ টাকা ও প্রায় ৫ ভরি সোনার গহনা লুট করে এবং গালাগালি করে এমনকি মেরে ফেলার হুমকি দেয়।
এসময় তাদের দলে থাকা আরও কিছু লোকজন বাড়ির নিচে অবস্থান করতে দেখা যায় বলে রুমি জানান। মাত্র আধা ঘন্টার ব্যবধানে বামন্দী পুলিশ ক্যাম্প রোডের ওয়াল্টন শোরুমের মালিক ও মহিবুল ইসলাম পলাশের ভাই আকতারুজ্জামান বাবলুর বাড়িতেও তারা লুটপাট করে বলে অভিযোগ করেন আকতারুজ্জামানের স্ত্রী লাকি খাতুন।
তিনি জানান, ভোর চারটার দিকে বাড়ির দরজা ধাক্কাধাক্কি শব্দ শুনে দরজার কাছে গিয়ে পরিচয় জানতে চাইলে তারা পুলিশের লোক পরিচয় দিয়ে গেট খোলার কথা বলে। এসময় গেট খুলে দিলে মৃত মনার ছেলে বাবুল, মজনুর ছেলে শাকিল ও সালামের ছেলে রকিব বাড়িতে ঢুকে লাঠি সোঠা নিয়ে আমাদের ভয় দেখিয়ে জিম্মি করে বিছানার নিচে রাখা নগদ ৪ লক্ষ টাকা ও ৫ ভরি সোনার গহনা লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে থানায় কোন অভিযোগ করেছেন কিনা জানতে চাইলে তারা বলেন বাড়িতে কোন পুরুষ মানুষ না থাকায় তৎক্ষনাত কোন সিদ্ধান্ত নিতে পারিনাই তবে অভিভাবকদের সাথে আলোচনা করে মামলা করবেন বলে জানান। এ বিষয়ে রফিকুল ইসলাম মজনুর সাথে জানতে চাইলে তার মোবাইল ফোনটি ব্যাস্ত পাওয়া যায়।