গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়ন পরিষদে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে পরিষদের সভাকক্ষে ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১শ টি পরিবারের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরুপ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় অধিদপ্তরের সহযোগিতায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বামন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম ইসলাম বিশ্বাস উপস্থিত থেকে এ সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, বামন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান কমল,পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য কামাল হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ।