গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী শহরে মাস্ক বিতরণ করা হয়েছে। গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী স্ব-শরীরে উপস্থিত থেকে মাস্ক বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযােদ্ধা আমিরুল ইসলাম, গাংনী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভােকেট রাশেদুল হক জুয়েল, শ্রমিকলীগ নেতা হবিবুর রহমান হবি।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা সবুজ হােসেন,সাবেক ছাত্রলীগ নেতা ও রাইপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বর)শামীম হােসেন,বামন্দী ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক আবুল বাসার প্রমুখ। গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী জানান, করােনা ভাইরাসের এই মহামারীতে কিছু মানুষ স্বাস্থ্য বিধি না মেনে কারণে-অকারণে চলাচল করছে। তাদের সুস্বাস্থাের কথা মাথা রেখে সচেতন করা ও মাস্ক বিতরণ করা হয়েছে।