মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা ও কাজিপুর বিওপি সদস্যদের পৃথক পৃথক অভিযানে মদ উদ্ধার করা হয়েছে। সোমবার ভোরের দিকে সহড়াতলা বিওপি ২৫ বোতল বেঙ্গল টাইগার মদ ও কাজিপুর সীমান্ত ফাঁড়ির বিওপির সদস্যরা ৩১ বতোল বেঙ্গল টাইগার মদ উদ্ধার করেন।
হাবিলদার আব্বাস উদ্দিনের নেতৃত্বে সহড়াতলা বিজিবির একটি টহল দল টহল শেষে ফেরার পথে সহড়াতলা মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ২৫ বোতল বেঙ্গল টাইগার মদ উদ্ধার করেন।
এদিকে একই দিনে কাজীপুর বর্ডার পাড়া মাঠ থেকে ৩১ বোতল বেঙ্গল টাইগার মদ উদ্ধার করা হয়। হাবিলদার শ্রী নিতেদ্রনাথের নেতৃত্বে এ মদ উদ্ধার করা হয়।