মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২৭ ফেব্রুয়ারি:
মেহেরপুরের গাংনী উপজেলার ভবানীপুর ভোট কেন্দ্রে বিএনপি-আওয়ামীলীগ সমর্থকদে মধ্যে ধাওয়া পল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য সহ ৩ জন আহয়েছে্ আহত হয়েছেন। আহতরা হলেন, কনষ্টেবল রবিউল, আনছার সদস্য মাঞ্জারুল এবং এক ভোটার তফেল হোসেন। এ ঘটনায় আধা ঘন্টা ভোট গ্রহন বন্ধ ছিলো।
জানা গেছে, গাংনী উপজেলার ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসাকে কেন্দ্র করে বিএনপি- আওয়ামলীগ সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধওেয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কনষ্টেবল রবিউল, আনসার সদস্য মাঞ্জারুল ও তফেল হোসেন এক আওয়ামীলীগ সমর্থক আহত হয়েছে। এ ঘটনায় কেন্দ্রে ভোট দিতে আসা মহিলা পুরুষ এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। এ সময় ভোট দেয়া কয়েকটি সিল হারিয়ে যায়। এবং ভোট গ্রহন আধা ঘন্টা বন্ধ থাকে বলে জানিয়েছেন প্রিজাইডিং অফিসার মশিউর রহমান।