মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ জুন:
মেহেরপুরের গাংনী উপজেলার পুরাতন মটমুড়া গ্রামে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মোমিন (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মোমিন ওই গ্রামের আবদেল হোসেনের ছেলে।রোববার সকাল ৮ ঘটিকার সময় এ ঘটনাটি ঘটে।
আবদেল হোসেন জানান, সকালে মোমিন ও তার সাথিরা বাড়ির পাশে একটি জাম গাছে উঠে জাম পাড়তে গিয়ে হঠাৎ পা ফসকে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। সাথে সাথে তাকে উদ্ধার করে বামন্দির একটি ক্লিনিকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।