মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত ফাঁড়ি বিজিবি সদস্যরা ফেন্সিডিল, মদ ও গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করেছে।
সোমবার ভোরের দিকে রংমহল মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৫ বোতল মদ, ১০ বোতল ফেন্সিডিল ও ১হাজার পিস গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করেন। জানা গেছে রংমহল সীমান্ত ফাঁড়ির হাবিলদার কামরুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা টহল থাকাকালীন সময়ে পরিত্যক্ত অবস্থায় মদ, ফেন্সিডিল ও গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করেন।