মেহেরপুর নিউজঃ
মেহেরপুর নিউজ : মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়ন জামায়াতের উদ্যােগে ইফতার মাহফিল ও আলােচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ মাগরিব রাইপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইফতার ও আলােচনা সভা অনুষ্ঠিত হয়।
আয়োজনে সভাপতিত্ব করেন রাইপুর ইউনিয়ন জামায়াতের আমীর হযরত আলী।
আয়োজনে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন, মেহেরপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও মেহেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা তাজ উদ্দীন আহমেদ খান।
বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের নব-নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও জেলা জামায়াতের সূরা সদস্য নাজমুল হুদা,জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হুসাইন,জামায়াতের সিনিয়র নেতা আব্দুল মজিদ।
এসময় বক্তব্য রাখেন,গাংনী উপজেলা জামায়াতের আমীর ডাক্তার রবিউল ইসলাম, সেক্রেটারি মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
এছাড়াও বক্তব্য রাখেন অন্যান্য নেতৃবৃন্দ।
আয়ােজনে সঞ্চালনা করেন,জামায়াত নেতা মনােয়ার হােসেন।