মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ জানুয়ারী:
মেহেরপুরের গাংনী উপজেলার রামকৃষ্ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের নিকট থেকে ২টি ককটেলসহ ইমরান নামের এক বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ। আটক ইমরান একই গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে।
আজ শনিবার সকাল সাড়ে ৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে এস আই একরামের নেতৃত্বে পুলিশের একটি দল ভোট কেন্দ্রের নিকট ইমরানের বাড়ি সংলগ্ন দোকানে অভিযান চালায়। এ সময সেখানে তল্লাশী চালিয়ে ১টি ককটেলসহ তাকে আটক করে। পরে তাকে গাংনী থান হেফাজতে নেয়া হয়েছে।