মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ আগস্ট:
মেহেরপুর জেলার গাংনী উপজেলার রামদাসপুরে আদমবেপারির কাছে টাকা ফেরত চাওয়ার অপরাধে এ ক নিরীহ গ্রামবাসীর বাড়িতে হামলা চালিয়েছে আদমবেপারির ভাড়াটে সন্ত্রাসীরা। হামলায় আহত হয়েছে ৫ জন। আহতরা বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন,রামদাসপুর গ্রামের খোদা মিয়ার ছেলে আইনাল(৬৫), আইনালের ছেলে গোলাম মোস্তফা(৪০),রুহুল(৩২),একই গ্রামের মনিরুল(৩৮),গোলাম মোস্তফার ছেলে মিথুন(১৮)।
মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানান,আহতদের অবস্থা আশংকামুক্ত।
জানা যায়,রামদাসপুরের গোলাম মোস্তফা ছেলেকে বিদেশ পাঠানোর জন্য আদাম বেপারি ইসুফের ছেলে মুজাম আলী কে টাকা দেয়। মুজাম তার ছেলে কে অবৈধ পথে বিদেশে পাঠালেও তার ছেলে ফিরে আসে। এরপর থেকে মোস্তফা টাকা ফেরতের জন্য মুজামের ওপর চাপ সৃষ্টি করতে থাকে। ক্ষিপ্ত হয়ে আজ ৩০ আগস্ট সকালের দিকে মুজাম ভাড়াটে সন্ত্রাসী নিয়ে এসে গোলাম মোস্তফার বাড়ি তে হামালা চালায়। এসময় গোলাম মোস্তফার লোকজন বাঁধা দিতে গেলে উভয়ের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে ৫ জন আহত হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে