গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের রামনগর গ্রামে কৃষক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন, বামন্দী ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক জিয়ারুল ইসলাম। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,মেহেরপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও মেহেরপুর সরকারি কলেজের সাবেক ভিপি-জিএস ওয়াসিম সাজ্জাদ লিখন।
জেলা কৃষক লীগের অন্যতম নেতা ও গাংনীর কাজীপুর ডিগ্রি কলেজের প্রভাষক রিয়াজ উদ্দীনের সঞ্চালনায়-বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ, গাংনী উপজেলা কৃষকলীগের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান। এসময় বক্তব্য রাখেন।
গাংনী পৌর কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলাল উদ্দীন রিন্টু, কৃষক লীগ নেতা একরামুল হক মাস্টার, প্রবীণ আওয়ামী লীগ নেতা আজিজুল হক বিশ্বাস, মোশাররফ হোসেন শেখ,কৃষকলীগ নেতা রুস্তম আলী, সেন্টু মিয়া,গাংনী উপজেলা মৎস্যজীবী লীগের অন্যতম নেতা জাহাঙ্গীর আলম, বামন্দী ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি সৈয়দ আনোয়ার হোসেন বিপ্লব প্রমুখ। অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি জননেতা ওয়াসিম সাজ্জাদ লিখন বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন এগিয়ে যাচ্ছে। দেশ চলছে ডিজিটাল প্রক্রিয়ায়। মানুষকে এখন আর কোনো কাজের জন্য ছোটাছুটি করা লাগছেনা। তথ্যপ্রযুক্তির এ যুগে ঘরে বসেই তাদের সকল প্রয়োজন মেটাতে পারছে।