গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী পৌর এলাকার শিশিরপাড়া গ্রামে সরকারের বিভিন্ন উন্নয়নের ডিজিটাল প্রচারণা,লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যার দিকে শিশিরপাড়া গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন শিশিরপাড়া ওয়ার্ড কৃষকলীগের সভাপতি মুনতাজুল ইসলাম। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, মেহেরপুর সরকারী কলেজের সাবেক ভিপি-জিএস ও মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা কৃষকলীগের সভাপতি মাহমুদ হাসিব,সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ, সহ-সভাপতি হারুন অর রশীদ,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব হােসেন,স্থানীয় আওয়ামী লীগ নেতা মঈনুল ইসলাম। ছাত্রলীগ নেতা জীবন আকবর-এর পরিচালনায়- সাবেক ছাত্রলীগ নেতা এনামুল হক। এছাড়াও বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।