সাহাজুল সাজু :
মেহেরপুরের গাংনী উপজেলার ষােলটাকা ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের (সদস্য) মেম্বর আব্দুল গনি ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন)। আব্দুল গনি ইউনিয়নের জুগীরগােফা গ্রামের মৃত দছির উদ্দীনের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী-সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জানা গেছে,আব্দুল গনির শরীরে ১৭-১৮ দিন আগে করােনা পজিটিভ দেখা দেয়।
পরে তিনি চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছিলেন। তবে গত কয়েকদিন যাবত তার আবারাে শরীর অসুস্থ পড়ে। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিকে,ইউপি মেম্বর আব্দুল গনির মৃত্যুতে গভীর শােক প্রকাশ করেছেন ষােলটাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামানসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।