গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার ষােলটাকা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আনােয়ার পাশা তার রাজনৈতিক জীবনে একাধিক বার মামলায় পড়েছেন। শিকার হয়েছেন হামলারও ।
ষােলটাকা ইউনিয়নের মিনাপাড়া গ্রামের বাসিন্দা আওয়ামী লীগের অন্যতম সংগঠন খাইরুল ইসলামের ছেলে আনােয়ার হােসেন পাশা মাধ্যমিক শিক্ষা জীবন থেকে আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৪ সালে তিনি ষােলটাকা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি বিএনপির একক নির্বাচন প্রতিহত করতে গিয়ে আনােয়ার পাশা মামলায় পড়েন। ২০০১ সালে তিনি গাংনী উপজেলা ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। ২০০৭ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে জননেত্রী শেখ হাসিনাকে মুক্তি আন্দােলনে অগ্রহণী ভূমিকা পালনের কারণে মামলায় পড়েন। ২০১৪ সালে বিরােধীদলের জ্বালাও পােড়াও আন্দােলন ঠেকাতে রাজপথে থেকে অগ্রহণী ভূমিকা পালন করেন।
এছাড়াও আনােয়ার পাশা এলাকার অসহায়,নির্যাতিত-নিপীড়িত মানুষ পাশে দাঁড়িয়ে এলাকার উন্নয়ন নিজেকে উৎসর্গ করে আসছেন।তৃতীয়ধাপে এবারের ষােলটাকা ইউনিয়ন পরিষদ নির্বাচনে এলাকার জনসাধারণের দাবীর প্রেক্ষিতে আনােয়ার পাশা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। বর্তমান তিনি ষােলটাকা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।
এ বিষয়ে আনােয়ার পাশা বলেন,আমি রাজনীতি করতে কােন লাভের আশায় আসিনি। জনগণের পাশে দাঁড়িয়ে এলাকার উন্নয়নে কাজ করার জন্য রাজনীতি করি। বাংলার রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কাজের একজন কর্মী হিসাবে কাজ করে আসছি। এই রাজনীতির কারণে আমি ২০০১ সাল থেকে অদ্যবদি রাজনীতির মামলাসহ নানা ষড়যন্ত্রকে ভেদ করে এগিয়ে চলছি।