মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ জুন:
মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের ২০১৩-১৪ অর্থ বছরের বাজেট পেশ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১ টার সময় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান মোঃ ছাবদাল হোসেন কালু ২০১৩-১৪ অর্থ বছরের ৩৩ লক্ষ ২৪ হাজার ৯’শ টাকার বাজেট পেশ করে। বাজেট অনুষ্ঠানে ইউপি সচিব মোঃ জহুর“ল ইসলাম,ইউপি সদস্য/সদস্যা সহ হাঙ্গার প্রেজেক্ট বাংলাদেশের পক্ষে মোঃ সিরাজুল ইসলাম, মোঃ আবুল কাশেম, মোঃ হেলাল উদ্দীন,আসাদুজ্জামান ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন। বাজেট পেশ করার পর অত্র ইউনিয়নে উন্নয়নের জন্য সবার সহযোগিতা কামনা করেন ইউপি চেয়ারম্যান,সচিব ও সদস্য বৃন্দ। পরে মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় জুগিরঘোপা গ্রামের এলবার্ট মিয়া কে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করা হয়।