মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ এপ্রিল:
মেহেরপুরের জেলা কারাগারের হাজতি গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবদাল হোসেন কালু অসুস্থ। তিনি কারাগারের ভিতরে বুকে ব্যাথা অনুভুব করায় কারাকতৃপক্ষ দ্রুত তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে সে হাসপাতালের ৯ নং বেডে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছে।
মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মেহেরপুর নিউজকে বলেন,চেয়ারম্যান কালু হার্ট এট্যাক করেছে। ওষুধ দেওয়া হয়েছে। বর্তমানে তার অবস্থা মোটামুটি ভাল।
কারাকতৃপক্ষ জানান,আজ মঙ্গলবার স›দ্ধ্যার দিকে চেয়ারম্যান কালু বুকে ব্যাথা অনুভুব করে। ধীরে ধীরে ব্যাথা থাকলে রাত সাড়ে ৮ টার দিকে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।
উল্লেখ্য,চেয়ারম্যান সাবদাল হোসেন কালু ৩ মার্চ একটি জোড়া খুনের মামলায় পুলিশের হাতে আটক হয়। এরপর থেকে সে কারাগারে আছেন। মায়ের মৃত্যুর কারনে সোমবার সে প্যারোলে মুক্তি পেয়ে জানাজা শেষে আবার কারাগারে ফিরে যায়।