মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা ফেন্সিডিল ও গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করেছে।
বুধবার ভোরের দিকে সহড়াতলা বর্ডার পাড়া মাঠ থেকে ৪ বোতল ফেন্সিডিল ও ৫ শ পিস গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করা হয়। সহড়াতলা বিজিবির নায়েব সুবেদার জামাল উদ্দিনের নেতৃত্বে বিজিবির টহল দল টহল শেষে ফেরার পথে ফেন্সিডিল ও গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করে।