মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ জানুয়ারি:
মেহেরপুরের গাংনী উপজেলার বাসিন্দা সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও বিএনপি নেতা সামসুল আলম সোনার বাড়ির সামনে থেকে লাল টেপ মোড়ানো ১টি বোমা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা বোমাটি বেশ শক্তিশালী বলে জানিয়েছে পুলিশ। বোমাটি নিষ্ক্রিয় করার লক্ষে গাংনী থানা চত্বরে বালতি ভরা পানিতে ডুবিয়ে রাখা হয়েছে। এ ব্যাপারে গাংনী থানায় একটি সাধারন ডায়েরী হয়েছে। তবে বোমা রাখার দায়ে এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
আজ মঙ্গলবার রাত সোয়া ৮ টার দিকে গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সামসুল আলম সোনার গালর্স স্কুল পাড়ার বাড়ির সামনে অবস্থিত ছোট ভাই আজমাইনের দোকানের ক্যারেম বোড স্ট্যান্ডের নিচে লাল টেপ মোড়ানো একটি বোমা সদৃশ বস্ত দেখতে পেয়ে বাড়ির লোকজন পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে রাত সাড়ে ৮ টার দিকে গাংনী থানা পুলিশের এস আই জাফর আহম্মেদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে বোমাটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। উল্লেখ্য,বোমাস্থল থেকে বিএনপি নেতা সোনার ঘরের জানালার দূরত্ব মাত্র কয়েকহাত।
ধারণা করা হচ্ছে,ষড়যন্ত্রমূলকভাবে কে বা করা বোমাটি দোকানের ক্যারেম বোড স্ট্যান্ডের নিচে রেখে গেছে।